ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চীনের সঙ্গে পরমাণু সমঝোতায় ফিরবে কী যুক্তরাষ্ট্র?

আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধির পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনার বিষয়বস্তু প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবেন কিনা বা কিভাবে ফিরে আসবেন তা নিয়ে যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি সম্প্রতি চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

কিন্তু মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করা বা এ আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা থেকে বিরত রয়েছে। অথচ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা ঝাওক্স সম্প্রতি বলেছেন, রবার্ট ম্যালির পক্ষ থেকে আগ্রহ দেখানোর পর তার সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে চীনা কর্মকর্তাদের আলোচনা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সাধারণত তাদের শীর্ষস্থানীয় কূটনীতিকদের আলোচনার বিষয়বস্তু প্রকাশ করে, বিশেষ করে সে আলোচনা যদি মার্কিন কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে হয়ে থাকে। কিন্তু চীনের সঙ্গে ওয়াশিংটনের ইরান বিষয়ক এবারের আলোচনার বিষয়বস্তু প্রকাশের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটল।

নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগে তার দেশকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহণের পর বলেছেন, যুক্তরাষ্ট্রের ফিরে আসার আগে ইরানকে এই সমঝোতা সঠিকভাবে পালন করতে হবে।

তবে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। কাজেই তাকে আগে ইরানের ওপর থেকে কার্যকরভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

চীনের সঙ্গে পরমাণু সমঝোতায় ফিরবে কী যুক্তরাষ্ট্র?

আপডেট সময় ০১:৫৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১