ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বোমা পুঁতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : ১০ আসামীর মৃত্যুদণ্ড বহাল

স্টাফ রিপোর্টারঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ আসামির সাজা বহাল রেখেছেন হাইকোর্ট।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ের ব্যাপারে আইনজীবীরা জানান, প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার এই মামলার মোট ১৪ আসামির মধ্যে বিচারিক আদালতে দেয়া ১০ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

তারা হলেন- ওয়াসিম আকতার, রাশেদ ড্রাইভার ওরফে আবুল কালাম, ইউসুফ ওরফে আবু মুসা হারুন, শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বক্কর, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই ও মাওলানা আবদুর রউফ ওরফে আবু ওমর।

এছাড়া মেহেদি হাসান ওরফে আবদুল ওয়াদুদের যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রয়েছে। বিচারিক আদালতে ১৪ বছর করে সাজাপ্রাপ্ত বাকি তিন আসামি আনিসুল ওরফে আনিস, মো. মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান এবং সরোয়ার হোসেন মিয়ার মধ্যে সরোয়ারকে মামলায় সম্পৃক্ততা না থাকায় খালাস দিয়েছেন হাইকোর্ট।

বাকি দুজনের সাজা খাটা শেষ হলে তারা মুক্তি পাবেন। রায় ঘোষণার সময় আদালতে এদিন রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা এএম আমিন উদ্দিন উপস্থিত ছিলেন।

তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও ড. মো. বশির উল্লাহ, সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান খান শাহীন, মো. শাহীন আহমেদ মৃধা, আশিকুজ্জামান বাবু, শাফায়াত জামিল ও সৈয়দা জাহিদা সুলতানা রত্না।

ট্যাগস

আপডেট সময় ০১:৪৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১