ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে যাত্রীবাহী বাস খালে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই অন্তত ৩৮ জনের মৃত্যু হয়।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজ্যের সিদ্ধি জেলায় ঘটা দুর্ঘটনায় আরও কয়েকজন যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় মিডিয়া এনডিটিভির খবরে বলা হয়, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় ৫৫০ কিমি দূরে সিদ্ধি জেলায় স্থানীয় সময় ভোরে দুর্ঘটনাটি ঘটে।

এ সময় বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে সোজা খালে পড়ে যায়। পানিতে ডুবে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। বেসরকারি মালিকানাধীন বাসটি সিধি থেকে সাতনা যাচ্ছিল। পথে শারদা খালে দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল সেখানে যায়। ঘটনাস্থল থেকে মোট ৩২টি মরদেহ উদ্ধার করা হয়। যদিও পরবর্তীকালে সেই মৃতের সংখ্যা আরও বাড়তে থাকে। তাদের ধারণা, পানিতে ডুবে আরও কয়েকজনের মৃত্যু হয়ে থাকতে পারে।

এরই মধ্যে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দুই মন্ত্রী। টেলিফোনে তারা জানান, সাত যাত্রীকে এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, নিহতদের পরিবারের জন্য পাঁচ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী চৌহান।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু

আপডেট সময় ০৬:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১