ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল কাদের (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাওরাইদ-জৈনা বাজার আঞ্চলিক সড়কের কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের ওই গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা ছিলেন।  শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) সুমন মিয়া জানান, সন্ধ্যায় ওই সড়কের পাশ ধরে কাওরাইদ বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশে হেঁটে যাচ্ছিলেন আব্দুল কাদের।

একসময় রাস্তা পার হতে গেলে পেছন দিকে থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে বুকে আঘাত পান তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আব্দুল কাদেরের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

ট্যাগস

গাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট সময় ১০:৪৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল কাদের (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাওরাইদ-জৈনা বাজার আঞ্চলিক সড়কের কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের ওই গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা ছিলেন।  শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) সুমন মিয়া জানান, সন্ধ্যায় ওই সড়কের পাশ ধরে কাওরাইদ বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশে হেঁটে যাচ্ছিলেন আব্দুল কাদের।

একসময় রাস্তা পার হতে গেলে পেছন দিকে থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে বুকে আঘাত পান তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আব্দুল কাদেরের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481