ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়ায় অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার ১৫

ছবিঃ নেলসন ম্যান্ডেলা

আন্তর্জাতিক ডেক্সঃ   ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়ায় অর্থ জালিয়াতির অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থমূল্যে যার পরিমাণ প্রায় সাত লাখ ডলার। 

শুক্রবার গ্রেফতারকৃতদের মধ্যে ইস্টার্ন কেপ প্রদেশের ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নামকরা সব সদস্যরা আছেন। আইনজীবীরা তাদেরকে দুর্নীতি এবং অর্থপাচারের দায়ে অভিযুক্ত করেছেন। গ্রেফতারকৃতরা অবশ্য এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

১৯৯৪ সালে বর্ণবৈষম্য শেষ হওয়ার পর ম্যান্ডেলা ছিলেন দেশটির প্রথম কৃষাঙ্গ নেতা।

২০১৪ সালে প্রথম এই দুর্নীতির অভিযোগগুলো উঠতে থাকে। ইস্টার্ন কেপ-এর কুনুতে ২০১৩ সালের ডিসেম্বরে ম্যান্ডেলার সেই অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বের নানা দেশ থেকে রাষ্ট্রপ্রধানেরা যোগ দেন।

যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের মধ্যে ইস্টার্ন কেপ প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী, কয়েকজন ব্যবসায়ী এবং ক্ষমতাসীন এএনসির আরও বেশ কয়েকজন সংসদ সদস্য রয়েছেন।

আইনজীবীদের অভিযোগ, যারা শোক জানাতে এসেছিলেন তাদের পরিবহনের জন্য ভুয়া অর্থব্যয়ের হিসেবে দেখানো হয়েছে। একই সঙ্গে ইস্ট লন্ডনে যেসব ভেন্যুতে স্মরণ-সভার আয়োজন করা হয়েছিল সেখানেও একই রকম অভিযোগ উঠেছে।

দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে গোটা দক্ষিণ আফ্রিকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। তার অন্ত্যেষ্টিক্রিয়াতে এ ধরণের দুর্নীতি এবং জালিয়াতির খবর অনেককেই হতবাক করেছে।

২০১৯ সালে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে তা অস্থায়ীভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। এরপর তদন্তের পর শুক্রবার তাদের গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়ায় অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার ১৫

আপডেট সময় ০৫:২৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১