ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সৌদি আরবে নারী সৈনিক নিয়োগের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো সৌদি আরবে নারী সৈনিক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। জানা গেছে, সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সামরিক বিভাগ এক নির্দেশনায় রিয়াদের কিং ফাহাদ সিকিউরিটি কলেজে সৈনিক হিসেবে সৌদি নারীদের ভর্তি ও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খবর সৌদি গেজেটের।

বলা হয়েছে, আগামী ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ করা হবে। চাকরির আবেদন করা যাবে আবশির ইমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে।

কলেজটি সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত সামরিক কলেজ। এখানে বিশেষায়িত শিক্ষা, নিরাপত্তা প্রশিক্ষণ ও নিরাপত্তা বিষয়ক গবেষণা হয়।

পড়াশুনা শেষে শিক্ষার্থীরা জননিরাপত্তা, সিভিল ডিফেন্স, মাদক নিয়ন্ত্রণ, তদন্ত ও গোয়েন্দা বিভাগ, ইমিগ্রেশন ও কারাগারসহ নানা দায়িত্বে যোগদানের সুযোগ পায়।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সৌদি আরবে নারী সৈনিক নিয়োগের ঘোষণা

আপডেট সময় ০৭:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১