ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

সুনামগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যুবক নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের ডাবর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শান্ত রায় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন দু’জন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত দিরাই উপজেলার ছন্নাড়চর ইউনিয়নের ছন্নাড়চর গ্রামের পান্ডব রায়ের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে মোটরসাইকেলে করে শান্তসহ তিন বন্ধু সিলেট থেকে ছন্নাড়চরে ফিরছিলেন। পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাগলা সংলগ্ন ডাবর এলাকার মাহদি অটো রাইস মিলের সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই নিহত হন শান্ত। এসময় গুরুতর আহত হন তার দুই বন্ধু। এ অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

সুনামগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যুবক নিহত

আপডেট সময় ০৬:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১