ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যান শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ডের সিরাজ ভূইয়া রাস্তা মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. রাকিবুল ইসলাম। তার বয়স ১৯ বছর। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শিমুলপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহত অন্য দুইজন হলেন- মো. হৃদয় (১৯) ও মো. সামাদ (২০)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার  বলেন, চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান মিনি পিকআপকে পিছন থেকে ধাক্কা দিলে রাকিব নামে এক শ্রমিক গুরুতর আহত হয়।

পরে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুইজনকে ২৮ নম্বর নিউরোসার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ট্যাগস

কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যান শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ১২:৪৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১