ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় এক রেলইয়ার্ড শ্রমিক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ট্রাকের ধাক্কা খেয়ে রেল ওয়াগনে পিষ্ট হয়ে সাজু আহমেদ (২৩) নামে এক রেলইয়ার্ড শ্রমিক নিহত হয়েছেন।   বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে দর্শনা রেলবন্দরের রেলইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনা রেলইয়ার্ডে ভারত থেকে আসা মালবাহী ট্রেন থেকে সাজুসহ কয়েকজন শ্রমিক মাল আনলোডের কাজ করছিলেন।

এর মধ্যে লতিফ টেডার্সের একটি ট্রাকে (ঢাকা মেট্রো ১৩-৫৩৪৩) মাল লোড করছিলেন অন্য শ্রমিকরা। একপর্যায়ে ট্রাকে মাল লোড করার পর ট্রাকটি পেছনে নেওয়া হয়। এসময় ট্রাকের ধাক্কা খেয়ে মালবাহী ট্রেনের মাঝখানে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সাজু।

দর্শনা থানার উপ পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, ট্রাক ও মালবাহী ট্রেনের চাপে আঘাতপ্রাপ্ত হয় সাজু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, লতিফ টেডার্সের ট্রাকটি হেলপার চালাচ্ছিল। তাই না বুঝে ট্রাক পেছাতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় এক রেলইয়ার্ড শ্রমিক নিহত

আপডেট সময় ০২:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১