ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

পটুয়াখালীতে ৬ দিন পর অপহৃত যুবক উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে হাত-পা বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া সেই অপহৃত যুবক রায়হানকে (২২) ছয়দিন দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের স্লুইচগেট এলাকার বালুবাহী নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে একটি ডিঙ্গি নৌকা ফাতরার বন এলাকায় বালু আনতে যায়। এসময় বালুবাহী নৌকা দেখে রায়হান তাদের কাছে সাহায্য চাইলে তারা রায়হানকে উদ্ধার করে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। উদ্ধারের সময় রায়হানে হাত বাঁধা ছিল বলে জানিয়েছে বালুবাহী নৌকার শ্রমিকরা।

এর আগে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোজ হয় যুবক রায়হান। পরে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে রায়হানকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মামলা রুজুর ৪৮ ঘণ্টার মধ্যে রায়হানকে উদ্ধার করা হয়েছে। মামলার ৯ আসামির মধ্যে ইতোমধ্যে দুইজনকে বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

পটুয়াখালীতে ৬ দিন পর অপহৃত যুবক উদ্ধার

আপডেট সময় ০১:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১