ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ  রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে রুনা বেগম (২২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

সোমবার (৮ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রুনার বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায়। স্বামী মো. শাহিন ও একমাত্র ছেলেকে নিয়ে কোনাপাড়ার মমিনবাগে ভাড়া থেকে স্থানীয় মোল্লা গার্মেন্টসে চাকরি করতেন রুনা।

তার স্বামী শাহিন জানান, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হন রুনা। কিছু দূর যেতেই আব্দুল আজিজ নামে এক ব্যক্তির নির্মাণাধীন চারতলা ভবনের ওপর থেকে একটি ইট রুনার মাথায় পড়ে।

এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন শাহিনকে খবর দেন। পরে তিনি দ্রুত রুনাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ১১:২৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১