ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পাবনায় ঘাতকট্রাক কেড়ে নিলো বাবা-মেয়ের জীবন

পাবনা প্রতিনিধি: মালবোঝাই ট্রাক রাস্তার পাশে বসতঘরে ঢুকে পড়ায় প্রাণ হারালেন বাবা-মেয়ে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে পাবনার সাঁথিয়া উপজেলার সরিষা নামক স্থানে নির্মাণাধীন একটি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বাবা শাহ বাবু (৩৮) ও তার মেয়ে বৃষ্টি খাতুন (১১)। এসময় শাহ বাবু ও তার স্ত্রী, ছেলেমেয়েসহ চারজন একসঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন। তবে ভাগ্যক্রমে বেঁচে যান শাহ বাবুর স্ত্রী লাকী খাতুন (৩৪) এবং চার বছরের ছেলে সাগর। নিহত শাহ বাবু ভিটাপাড়া (সরিষা) গ্রামের বাসিন্দা ও পেশায় দিনমজুর ছিলেন।

মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, নগরবাড়ী থেকে সিমেন্টবোঝাই ১০ চাকার একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট ১৮-৪৫৩২) সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ির দিকে যাচ্ছিল।

পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরিষা নামক স্থানে রাস্তার পাশে একটি বসতঘরের ভেতর উঠে পড়ে। এসময় বাড়ির লোকজন রাতের খাবার খাচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই শাহ বাবু ও মেয়ে ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পাশে থাকা তার স্ত্রী ও ছেলে দৌড়ে দূরে যেতে পারায় তারা প্রাণে বেঁচে যান।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যান। মরদেহ দুটি উদ্ধারের পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়েছে।

হাইওয়ে পুলিশের ওসি সাইফুল ইসলাম শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। নিহতদের মরদেহ সকালে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পাবনায় ঘাতকট্রাক কেড়ে নিলো বাবা-মেয়ের জীবন

আপডেট সময় ০১:২২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১