ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি:  হবিগঞ্জে জমিতে সেচের পানি দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জামান মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বাহুবল উপজেলার ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমিতে সেচের পানি দেয়াকে কেন্দ্র করে ওই গ্রামের গেদা মিয়ার ছেলে জামান মিয়ার সাথে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে সজলু মিয়ার কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে দুইপক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পিকলের (এক ধরনের দেশীয় অস্ত্র) আঘাতে জামান মিয়া গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

আপডেট সময় ০৫:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১