ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

গাজীপুরে সালাম না দেয়ায় প্রাণ গেল যুবককের

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে সালাম না দেয়ায় সাদেক আলী (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর মধ্যছায়াবিথী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদেক শেরপুরের ঝিনাইগাতি থানার বাঁকাকোরা গ্রামের মো. শাহ আলমের ছেলে। গাজীপুরের ছায়াবিথী এলাকায় ভাড়াবাসায় থেকে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন তিনি।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে মধ্যছায়াবিথী এলাকার একটি মুদি দোকানের সামনে গাজীপুর শহরের পশ্চিম ভুরুলিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে কাওসারের সঙ্গে সাদেকের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।

একপর্যায়ে কাওসার ধারাল অস্ত্র দিয়ে সাদেকের গলায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে এই খুনের ঘটনা ঘটেছে। সালাম না দেয়ায় কাওসারের সঙ্গে সাদেকের দ্বন্দ্ব বেঁধেছিল। কাওসারকে গ্রেফতারে অভিযান চলছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

গাজীপুরে সালাম না দেয়ায় প্রাণ গেল যুবককের

আপডেট সময় ০৪:১৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১