ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

রাজশাহীতে ভ্যান চুরির সময় হাতেনাতে ধরা খেল চোর

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা পৌর এলাকার বাঘাবাজার থেকে ভ্যান চুরির সময় হাতেনাতে ধরা হয়েছে এক চোরকে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বাঘা বাজারে তাকে আটক করেন ভ্যান মালিক নজরুল ইসলাম।

ওই ব্যক্তির নাম রুজদার। তিনি বাঘা পৌরসভার কলিগ্রামের জুলমান প্রামাণিকের ছেলে। আটকের পর জনতার হাতে মারধরের শিকার হন ওই ব্যক্তি। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভ্যানের মালিক নজরুল ইসলাম জানান, তিনি ভ্যান রাস্তার পাশে রেখে পাশে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন। এসময় ওই ব্যক্তি নকল চাবি ব্যবহার করে ভ্যানটি চালিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন।

এসময় ভ্যানসহ তাকে আটক করেন তিনি। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এ বিষয়ে বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

রাজশাহীতে ভ্যান চুরির সময় হাতেনাতে ধরা খেল চোর

আপডেট সময় ০৯:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১