ঢাকা ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সুনামগঞ্জে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ মিয়া (৩৮) জামুরাইল গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। তারই জের ধরে বিকেলে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া চলছিল।

একপর্যায়ে স্ত্রীদের পক্ষ নিয়ে উভয় ভাইয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বড় ভাই সমুজ মিয়া (৬০) বল্লম দিয়ে ছোট ভাইকে আঘাত করেন। এতে ছোট ভাই পারভেজ মিয়া গুরুতর আহত হন।

তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সমুজ আলীকে আটক করেছে পুলিশ। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সুনামগঞ্জে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই

আপডেট সময় ০৮:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১