ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর নিয়ামতপুরে গৃহবধুর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার নওগাঁ:  নওগাঁর নিয়ামতপুরে আরিফা (২০) নামের এক গৃহবধুর গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে এবং গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের কৃষ্ণশাইল গ্রামে। স্থানীয়দের ধারনা ওই গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

তবে আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি। এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রায় আট মাস পূর্বে একই ইউনিয়নের বান্দইল গ্রামের বাসিন্দা আতাউর রহমানের মেয়ে আরিফার সাথে বিয়ে হয়কৃষ্ণশাইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে রনির (২৫)।

বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবন বেশ ভালই চলছিল। কিন্তু হঠাৎ রহস্যজনক করনে আরিফা বুধবার গভীর রাতে সবার অজান্তে ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

গৃহবধুর স্বামী রনি জানাই, প্রতিদিনের মত ঘটনার দিনও সে স্ত্রীর সাথেই ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে জেগে স্ত্রী আরিফাকে পাশে দেখতে না পেলে উঠে পড়ে এবং দেখে তার স্ত্রী বান্দার তীরের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

এ দৃশ্য দেখে তিনি হতবিহবল হয়ে পড়েন এবং স্বজন ও পাড়া-পড়শীদের জানান ও থানা পুলিশকে সংবাদ দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

ওসি হুমায়ন কবীর জানান, এ হত্যাকান্ডের সঠিক কোন কারণ জানা যায়নি। তবে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই এর কারণ জানা যাবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর নিয়ামতপুরে গৃহবধুর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:১৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১