ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শিক্ষক নিহত

পটুয়াখালী প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের দেউলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মন্নান মুজাহিদ (৫৮) পশ্চিম সুবিদখালী ছালেহিয়া আলীম মাদরাসার শিক্ষক ছিলেন। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনায় জড়িত একই বাড়ির কিতাব আলী ও তার ছেলে লিটনকে আটক করেছে।

মির্জাগঞ্জ থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, সকালে মন্নান তার বাড়িতে প্রবেশের জন্য রাস্তা নির্মাণ করছিলেন। এ সময় প্রতিপক্ষ একই বাড়ির কিতাব আলী গং রাস্তা নির্মাণে বাধা দেন।

এক পর্যায়ে কিতাব আলী ও তার ছেলে লিটনসহ বেশ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে মন্নানকে গুরুতর জখম করেন। পরে হাসপাতালে নেয়ার পথে মন্নানের মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে কিতাব আলী (৫৭) ও তার ছেলে লিটনকে আটক করেছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শিক্ষক নিহত

আপডেট সময় ০৪:৪২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১