ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

রাজধানীতে কাজ করার সময় গাছের ডাল ভেঙে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ  রাজধানীর সবুজবাগে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে নজরুল মোল্লা (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ১০টার দিকে সবুজবাগের কুসুমবাগে এ দুর্ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নজরুল বরগুনা জেলার আমতলি উপজেলার ডালাচাড়া গ্রামের সাহের মোল্লার ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পেছনে একটি মেসে থাকতেন।

নির্মাণাধীন ভবনের শ্রমিক আব্দুল মোতালেব জানান, তারা সবুজবাগ কুসুমবাগে নির্মাণাধীন ভবনে কাজ করে। নজরুল ভবনের শ্রমিকের কাজ করতেন।

সকালে তিনি আটতলা ভবনের নিচতলায় কাজ করছিলেন। নিচ থেকে নির্মাণ কাজে ব্যবহৃত লোহার রূপোশের মাধ্যমে সিমেন্ট উপড়ে উঠানো হচ্ছিলো।

এমন সময় রূপোশ ছিড়ে পাশের বট গাছের উপড়ে পড়লে ডাল ভেঙে নজরুলের মাথার উপড়ে পড়ে। পরে আহত অবস্থায় দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

রাজধানীতে কাজ করার সময় গাছের ডাল ভেঙে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০২:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১