ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় আইনজীবীকে লাঞ্ছিত করার ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁয় আদালত চত্বরে মুরাদ হোসেন নামে এক আইনজীবীকে মারধরের ঘটনায় চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

অন্যদিকে, এর প্রতিবাদে তৃতীয় দিনের মতো সব ধরনের বিচারিক কার্যক্রম বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা।

এতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে আইনজীবীদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে।

আইনজীবীকে মারধরের অভিযোগ ওঠায় পুলিশের চার সদস্যকে ক্লোজ করা হয়েছে। এ ঘটনা তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি খোদাদাত খান জানান, আইনজীবীকে লাঞ্ছিত করার ঘটনায় বুধবার সকাল ১১টা পর্যন্ত বিচারিক কার্যক্রম বর্জন কর্মসূচি পালিত হয়েছে।

সকাল ১১টার পর আমাদের সাধারণ সভা শুরু হয়েছে। সভা শেষে পরবর্তী কর্মসূচি ঠিক করে জানানো হবে।

সোমবার (১ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মুরাদ হোসেন নামে এক আইনজীবী রিকশা নিয়ে আদালত চত্বরে ঢোকেন।

এ সময় তাকে রিকশা থেকে নেমে আদালত চত্বরে যেতে বলেন দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশ সদস্যরা ওই আইনজীবীকে মারধর করেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় আইনজীবীকে লাঞ্ছিত করার ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড

আপডেট সময় ১২:৫৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১