ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

টাঙ্গাইলে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

এদের মধ্যে সোমেলো বেগম নামে এক নারীসহ দুই জনের কব্জি ও দুই জনের হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার (৩০ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে পৌরসভার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভূঞাপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পানির বোতল প্রতীকের আনোয়ার হোসেন সমর্থিতরা জাল ভোট দেওয়া শুরু করেন। বিষয়টি নিয়ে কাউন্সিলর প্রার্থী উটপাখি প্রতীকের জাহিদুল ইসলামের সমর্থকরা প্রতিবাদ করেন।

এক পর্যায়ে জাহিদুলের এজেন্টসহ সমর্থকদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এসময় দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হলে আনোয়ার গ্রুপের লোকজন জাহিদুল ইসলামের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো শুরু করে। এতে জাহিদুলের পক্ষের নারীসহ ১০ জন আহত হয়।

এদের মধ্যে সোমেলা বেগমসহ দুই জনের হাতের কব্জি ও দুই জনের আঙুল কেটে ফেলা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে ওই কেন্দ্রে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। বিষয়টি নিয়ে কেন্দ্র এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

১ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার শাহীনুল ইসলাম বলেন, দুই কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৩০-৩৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। বর্তমানে ভোটগ্রহণ চলছে।

তৃতীয় ধাপে পৌর নির্বাচনে টাঙ্গাইলের পাঁচটি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে এ ভোটগ্রহণ শুরু হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

টাঙ্গাইলে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

আপডেট সময় ০৪:৩৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১