ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

শেরপুরে ফাঁসিতে ঝুলে ২ জনের আত্মহত্যা

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় ফাঁসিতে ঝুলে প্রেমিক হেলাল (৩০) এবং প্রেমিকা হাসি (২৫) আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ উপজেলার ৬নং পাঠাকাঠা ইউনিয়নের গোয়ালের কান্দা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসীর ধারণা, পরকীয়া প্রেম জানাজানি হওয়ার ভয়ে তারা আত্মহত্যা করেন। হেলাল ওই এলাকার ইয়াদ আলীর ছেলে এবং প্রেমিকা একই এলাকার সোবাহানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা হাসির মরদেহ বাড়ির পাশে কাঠ বাগানের একটি গাছের উপর ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

একই সময়ে হেলালও নিখোঁজ হয়। পরে রাতে খোঁজাখুঁজি করে আর পাওয়া যায়নি। অবশেষে শনিবার ভোরের দিকে হেলালকে হাসির ঘরের পিছনে একটি গাছের সাথে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এলাকাবাসীল ধারণা, দুজন একই সময়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

স্থানীয় চেয়ারম্যান ফয়েজ মিল্লাত বলেন, ‘এলাকাবাসী অনেকেই আমাকে হেলাল ও হাসির মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে’।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাজিব ভৌমিক বলেন, এ ঘটনায় এখনো কেউ কিছু বলছে না। আসল ঘটনা কি তা তদন্ত করে দেখা হবে। এখন দুজনের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত ৯ বছর আগে হাসির সাথে বিয়ে হয় ওই এলাকার সোবাহানের সাথে। হাসির সাত বছরের একটি ছেলে আছে। হেলাল নিজেও বিবাহিত ও এক সন্তানের জনক।

প্রেমিক হেলাল ও হাসির স্বামী সোবাহান দূর-সম্পর্কের চাচা-ভাতিজা। সোবাহান ঢাকার গাজীপুরে পোশাক কারখানায় চাকরি করেন। ৩-৪ বছর ধরে হাসির বাসায় হেলাল নিয়মিত যাতায়াত করছিল বলে জানা গেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

শেরপুরে ফাঁসিতে ঝুলে ২ জনের আত্মহত্যা

আপডেট সময় ০৪:২০:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১