ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নওগাঁর ধামইরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর ধামইরহাটে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শ্রমিককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলা আড়ানগর ইউনিয়নের চৈতন্যপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আটক যুবকের নাম আরমান প্রামানিক (২২)। তিনি নওগাঁ শহরের চকদেবপাড়া মহল্লার তাহের প্রামাণিকের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ইসবপুর ইউনিয়নের চৈতন্যপুর এলাকায় সরকারি রাস্তার সংস্কার কাজে গত ১০ দিন থেকে শ্রমিক হিসেবে আরমান প্রামানিক কাজ করে আসছিলেন। এসময়ে ওই স্কুলছাত্রীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন।

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে সোমবার সন্ধ্যায় ৭টার দিকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ছাত্রীর চিৎকারে তার মা ও স্থানীয়রা এগিয়ে আসলে আরমান পালানোর চেষ্টা করেন। তবে জনতা তাকে আটক করতেহ সক্ষম হয়।

পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও আরমানকে আটক করে থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মোন্নাফ বলেন, মামলার পরিপ্রেক্ষিতে আসামি আরমান হোসেনকে আটক করে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে, স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

আপডেট সময় ০৪:৪৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১