ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রংপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি: রংপুরের সৈয়দপুর-রংপুর মহাসড়ক থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির (৪৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৫ জানুয়ারি) সকালে ওই সড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সড়ক পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন ওই ব্যক্তি। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেরামত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কুয়াশাচ্ছন্ন সড়কে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে সোমবার (২৫ জানুয়ারি) ভোরে রংপুরের উত্তম হাজিরহাট সড়কের হাফেজিয়া মাদরাসার কাছে ঘন কুয়াশার কারণে ট্রাক-কাভার্ডভ্যানসহ বেশ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়ির বিভিন্ন অংশ।

এ দুর্ঘটনায় তিনজন ট্রাকচালক ও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মেট্রোপলিটন হাজিরহাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রংপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৪৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১