মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার তরাব্রীজ এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সোনিয়া (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সোনিয়া একই উপজেলার গিলন্ড এলাকার মৃত কখর উদ্দিনের মেয়ে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুপুরের দিকে তরাব্রিজ এলাকায় ওই মহাসড়ক পার হচ্ছিলেন সোনিয়া।
এ সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।

নিউজ ভিশন টুডে ডেস্ক : 














