ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাজশাহীতে বাড়ি থেকে ডেকে নিয়ে কলেজ শিক্ষার্থীকে হত্যা

রাজশাহী প্রতিনিধি: গ্রামের বাড়ি বেড়াতে যাওয়ার পর রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাফিউল ইসলামকে (২৫) বাড়ি থেকে ডেকে নিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) দিনগত রাতে মোহনপুর উপজেলার কামারপাড়া টাঙন গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (২৪ জানুয়ারি) দুপুরে বাড়ি থেকে ১৫০ গজ দূরে আমবাগান থেকে শাফিউলের মরদেহ উদ্ধার করে পুলিশ। শাফিউল ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

রাজশাহীর মোহনপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) তৌহিদুর রহমান জানান, রোববার সকালে বাড়ি থেকে ১৫০ গজ দূরে আমবাগানে শাফিউলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। কিছুক্ষণ পর সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি জানান, আবদুল বারী (৩৫) নামে গ্রামের স্থানীয় এক ব্যক্তি রাত ৮টার দিকে শাফিউলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, নিহত শাফিউলের মাথা, কপাল ও চোখের নিচে জখম পাওয়া গেছে। এছাড়া, পলিথিন দিয়ে তার মাথা এবং গলায় রশি পেঁচানো ছিল। ময়নাতদন্তের জন্য তার মরদেহ রামেক হাসপাতালে মর্গে পাঠানো হবে।

কী কারণে এ শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাজশাহীতে বাড়ি থেকে ডেকে নিয়ে কলেজ শিক্ষার্থীকে হত্যা

আপডেট সময় ০৫:৫৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১