ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে এক শ্রমিক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে আমির হোসেন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় শ্রমিক। রোববার (২৪ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ব্রাহ্মণগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির কাজিপুর উপজেলার ছালাভরা কুনকুনিয়া গ্রামের বাসিন্দা। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী জানান, শ্রমিকসহ ইট বোঝাই একটি ট্রাক সিরাজগঞ্জ থেকে কাজিপুরের দিকে যাচ্ছিল।

পথে ঘটনাস্থলে এলে চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে সাতজন শ্রমিক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর আহতদের মধ্যে আমিরের মৃত্যু হয়। অন্যরা হাসপাতালটিতে চিকিৎসাধীন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে এক শ্রমিক নিহত

আপডেট সময় ০৪:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১