ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ব্রিজের নিচ থেকে হাত বাঁধা সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি: সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় একটি ব্রিজের নিচ থেকে হাত বাঁধা অবস্থায় ফজলুল হক (৫০) নামে সাবেক এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২৪ জানুয়ারি) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফজলুল হক মানিকগঞ্জ জেলার শিবালয় থানার রাহতপুর গ্রামের মৃত আমিন উদ্দিন মোল্লার ছেলে। তিনি পপুলার ইনসুরেন্সের মালিকের দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া গত চার বছর আগে সেনা সদস্য থেকে অবসরে যান।

জানা গেছে, শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য বের হন ফজলুল হক। রাতে তার পরিবার ফোন বন্ধ পায়। রোববার সকালে বিরুলিয়ার কমলাপুর এলাকায় ব্রিজের নিচ হাত বাঁধা ও মুখে কাপড় গোজা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেইসঙ্গে একটি মামলা দায়েরও প্রস্তুতি চলছে।

ট্যাগস

আপডেট সময় ০৪:৪৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১