মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা কারাগারে দুলাল মিয়া (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার ৫ মিনিটের মাথায় তার মৃত্যু হয়।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের চরতিল্লী গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে। হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লা বলেন, সংকটাপন্ন অবস্থায় দুলাল মিয়াকে হাসপাতালে নিয়ে আসেন কারা কর্তৃপক্ষ। এরপর ওই রোগীকে ইসিজি করা হয় এবং অক্সিজেনসহ জরুরি চিকিৎসা সেবা দেওয়ার ৫ মিনিটের মাথায় তার মৃত্যু হয়।
মানিকগঞ্জ জেল সুপার শহিদুল ইসলাম বলেন, তিনি চলতি মাসের ৯ তারিখে একটি প্রতারণা মামলায় কারাগারে আসেন এবং তিনি কয়েকদিন ধরেই শ্বসকষ্টে ভুগছিলেন। দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 












