ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ডাকাতের হামলায় নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাতের হামলায় বিল্লাল হোসেন (২২) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। রোববার (২৪ জানুয়ারি) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের দৈবই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিল্লাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ গ্রামের আবু কালামের ছেলে। কালাম জানান, তার ছেলে বিল্লাল ট্রাকের হেলপার। ওই ট্রাক দিয়ে ঢাকা থেকে সবজি নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল।

ভোরে ট্রাকটি আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দৈবই এলাকায় পৌঁছলে চার থেকে পাঁচজন ডাকাত ট্রাকটি থামিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় চালক ও হেলপারের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতদল বিল্লালকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস

নারায়ণগঞ্জে ডাকাতের হামলায় নিহত ১

আপডেট সময় ০৪:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১