ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর মান্দায় সড়কে ঝরে গেল দুই শিশুর প্রাণ

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ  নওগাঁর মান্দায় রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। নিহতরা হলো, সাদিয়া খাতুন (৪) ও মাহিমা আক্তার (৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের মীরপুর উত্তরপাড়া গ্রামের সবুজ হোসেনের মেয়ে সাদিয়া খাতুন দাদুর সঙ্গে বাড়ি সংলগ্ন নওগাঁ-রাজশাহী মহাসড়কের ধারে দাঁড়িয়ে ছিল।

একপর্যায়ে সাদিয়া খাতুন দাদুর হাত খুলে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় একটি ভটভটি সাদিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে একইদিন বেলা ১১টার দিকে কালিকাপুর ইউনিয়নের চকরঘুনাথ হাজীর মোড় এলাকায় মায়নুল ইসলামের মেয়ে মাহিমা আক্তার (৬) রাস্তা পারাপারের সময় অটোচার্জারের ধাক্কায় গুরুতর জখম হয়।

তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান। তিনি বলেন, নিহত শিশু দুটির মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর মান্দায় সড়কে ঝরে গেল দুই শিশুর প্রাণ

আপডেট সময় ০৪:০০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১