ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বারিন্দ মেডিকেলে বিদেশি শিক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজের হোস্টেলে একজন বিদেশি শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। শুক্রবার (২২ জানুয়ারি) রাত ৮টা থেকে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে।

ভারতীয় এই শিক্ষার্থীর নাম ইকবাল জাফর শরীফ (২৪)। ভারতের পশ্চিমবঙ্গে তার বাড়ি। বাবার নাম মোজাম্মেল হোসেন পিন্টু। ইকবাল বারিন্দ মেডিকেল কলেজের এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কলেজের অধ্যক্ষ ডা. বি কে দাম বলেন, করোনার কারণে ইকবাল নিজের দেশেই ছিলেন। কয়েকদিন আগে বাংলাদেশে এসে ঢাকায় বন্ধুর কাছে ছিলেন। বুধবার (২০ জানুয়ারি) তিনি রাজশাহী এসে বিদেশী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হোস্টেলে ওঠেন। হোস্টেলে আগে প্রতি কক্ষে দুইজন বিদেশী শিক্ষার্থী থাকলেও এখন করোনাভাইরাসের কারণে একজন করে রাখা হয়। ইকবাল তার নিজের কক্ষে গলায় ফাঁস দেন।

অধ্যক্ষ জানান, সন্ধ্যার পর শিক্ষার্থীরা অনেকেই বাইরে যান। রাতে তারা ফিরে ইকবালকে সিলিং ফ্যানে ঝুলতে দেখেন। এরপর তারাই মরদেহ নামিয়ে হোস্টেল থেকে প্রায় ১৫০ গজ দূরে অবস্থিত হাসপাতালের জরুরি বিভাগে দ্রুত নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডা. বি. কে দাম আরও জানান, ইকবাল মানসিক সমস্যায় ভুগতছিলেন। দুবার তাকে চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয়েছিল। তার আত্মহত্যার বিষয়টি ভারতে তার মামা এবং রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে জানানো হয়েছে। হাসপাতালে পুলিশও এসেছে।নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনীর বলেন, সিলিং ফ্যানের সঙ্গে চাদর পেচিয়ে ইকবাল আত্মহত্যা করেছেন বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হবে। এরপর পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বারিন্দ মেডিকেলে বিদেশি শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট সময় ০১:৩৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১