ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পাবনায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

পাবনা  প্রতিনিধি: পাবনায় কয়লাবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন যাত্রী। শুক্রবার (২২ জানুয়ারি) সকালে পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের দুবলিয়া এলাকায় বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সুজানগর উপজেলার ভবানিপুর গ্রামের ঝন্টু কুণ্ডু (৬০) ও একই উপজেলার মানিক দিয়া গ্রামের আব্দুল বারেকের মেয়ে আরিফা বেগম (৩৭)।

পাবনার আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, সকালে দুবলিয়ায় একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা পাঁচজন আহত হন।

আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে দু’জনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুই গাড়ির চালকই পালিয়েছেন। তিনি আরও বলেন, সকালে কুয়াশার কারণে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পাবনায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

আপডেট সময় ০৩:২১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১