ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ধামইরহাটে মুজিব বর্ষ উপলক্ষে ১৫০ গৃহহীন পাচ্ছেন স্বপ্নের বাড়ী

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ   নওগাঁর ধামইরহাটে মুজিব বর্ষে ১৫০ গৃহহীন পাচ্ছেন স্বপ্নের বাড়ী। উপজেলার ৬টি স্থানে এ প্রকল্পের মাধ্যমে দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মাণ করছে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এর জন্য মোট ব্যয় হচ্ছে ২ কোটি ৫৬ লক্ষ ৫০ হাজার টাকা। এতে ১৫০ টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই হলো।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে,মুজিব বর্ষে কোন মানুষ যাতে গৃহহীণ না থাকে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বর্তমান সরকার। এর ধারাবাতিকতায় উপজেলার ৬টি স্থানে দুই শতাংশ করে খাস জমির উপর এসব গৃহ নির্মাণ করা হয়েছে। প্রত্যেক গ্রহ নির্মাণের জন্য ব্যয় হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা।

প্রতিটি সেমি পাকা গৃহে থাকবে সংযুক্ত টয়লেট,রান্নাঘরসহ বারান্দা।

এসব সেমি পাকা ১৫০টি দুই কক্ষ বিশিষ্ট বাড়ী নির্মাণ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এতে মোট ব্যয় হচ্ছে ২ কোটি ৫৬ লক্ষ ৫০ হাজার টাকা। উপজেলার মানপুর গ্রামে ৩৯টি,আগ্রাদ্বিগুনের কাশিপুর ৩৫টি,রসপুর ১০টি,উদয়শ্রী বেল পুকুর ১৪টি,জোতওসমান কাগজকুঠা ১৪টি এবং বৈদ্যবাটি গ্রামে ৩৮টি গৃহ নির্মাণ করা হয়েছে।

ইতোমধ্যে এসব গৃহের সকল কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২৩ জানুয়ারী ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে গৃহহীণদের কাছে এসব গৃহ হস্তান্তর করবেন।

উপজেলার উমার ইউনিয়নের বিহারীনগর গ্রামের ভূমিহীন অসহায় পুতুল মুরমু বলেন,নিজেদের কোন জায়গা জমি না থাকায় অন্যের জায়গায় কোন রকমে কুটরী ঘরে বসবাস করছি। মুজিব বর্ষে সরকারের পক্ষ থেকে মানপুর গ্রামে পাকা ঘর পেয়ে আমাদের মাথা গোজার ঠাঁই হয়েছে। আমার একটি নিজস্ব বাড়ী হবে তা কোন দিন স্বপ্নেও ভাবিনী। খেলনা ইউনিয়নের দেবীপুর গ্রামের ভূমিহীন হেলাল হোসেন বলেন,আগ্রাদ্বিগুন ইউনিয়নের কাশিপুর গ্রামে সেমি পাকা দুইকক্ষ বিশিষ্ট বাড়ী পেয়ে খুবই উপকৃত হয়েছি। এখন পরিবার পরিজন নিয়ে নিজ বাড়ীতে সুখে শান্তিতে থাকবো।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইস্রাফিল হোসেন বলেন,মুজিব বর্ষে কোন ভূমিহীন গৃহহীণ থাকবে না। এর ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ মোতাবেক ধামইরহাট উপজেলায় ১৫০ জন ভূমিহীন ও গৃহহীণ পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে।

পাঁচ সদস্য বিশিষ্ট উপজেলা আশ্রয়ণ প্রকল্প-২ কমিটির বাস্তবায়নে এ কাজ করা হয়েছে। এতে সরকারের ২ কোটি ৫৬ লক্ষ ৫০ হাজার ব্যয় হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় বলেন,উপজেলা ৬টি খাস জমি উদ্ধার করে এসব গৃহ নির্মাণ করা হয়েছে। উপজেলায় ১৫০ জন ভূমিহীন ও গৃহহীণ পরিবার খুঁজে বের করে তাদের নামে এসব গৃহ বরাদ্দ করা হয়েছে।

আগামী ২৩ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচী উদ্বোধন করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ধামইরহাটে মুজিব বর্ষ উপলক্ষে ১৫০ গৃহহীন পাচ্ছেন স্বপ্নের বাড়ী

আপডেট সময় ০৭:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১