ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নওগাঁ চন্ডিপুর মাঠ থেকে কিশোরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার,নওগাঁ: নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন গঙ্গাকান্দি পাশের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে।নিহত সবুজ হোসেন (১৬) আত্রাই উপজেলার মির্জাপুর গ্রামের মাগুড়া পাড়ার সাজ্জাত হোসেনের ছেলে।

নওগাঁ সদর মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, নিহত ভ্যান চালক কিশোরকে রাতের কোনো এক সময় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে।

এছাড়া নিহতের চোখ ও মুখে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের বাবা সাজ্জাত হোসেন জানান, সবুজ সোমবার সকালে ভ্যান নিয়ে বের হয়ে রাতেও বাড়ি না ফেরায় তার মোবাইল ফোনে যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়।

“আমরা আশপাশে অনেক খোঁজাখুজি করেও কোনো সন্ধান পাইনি। এরপর মঙ্গলবার জানতে পারি আমার ছেলেকে মেরে ফেলে রেখে গেছে।”

তিনি বলেন, আমরা গরিব মানুষ। আমাদের সাথে কারো কোনো শত্রুতা নাই। ছেলের রিকশাভ্যানটিও পাওয়া যাচ্ছে না। ধারনা কেউ ভ্যান ছিনতাই করে আমার ছেলেটাকে মেরে ফেলেছে।

চুন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেদারুল ইসলাম বলেন, মঙ্গলবার বেলা ১২টায় স্থানীয় কয়েকজন গঙ্গাকান্দি মাঠের মাঝখানে এক বাঁশঝাড়ে লাশটি দেখতে পেয়ে আমাকে জানালে আমি থানা পুলিশকে বিষয়টি অবগত করি। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান ওসি।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নওগাঁ চন্ডিপুর মাঠ থেকে কিশোরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১