ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সংস্কার অভাবে মহাদেবপুর-শিবগঞ্জ গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা

মহাদেবপুর, নওগাঁ প্রতিনিধিঃ   নওগাঁর মহাদেবপুরে বছরের পর বছর সংস্কার না করায় বেহাল দশায় রয়েছে জনগুরুত্বপূর্ণ মহাদেবপুর-শিবগঞ্জ সড়ক।

কার্পেটিং, ইট-খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। কোথাও কোথাও সড়কের দু’ধার ভেঙ্গে গিয়ে সংকুচিত হয়ে পড়েছে।

এতে ব্যাহত হচ্ছে কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল পরিবহন। স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাগবে সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর।

প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটির দুই প্রান্তে দুটি বড় হাট-বাজার ‘মহাদেবপুর ও শিবগঞ্জ’। এ দুটি বাজারে কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল পরিবহনে একমাত্র সড়ক এটি। সড়কটি দিয়ে উপজেলার উত্তরগ্রাম, সফাপুর ও সদর ইউনিয়ন এবং মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না করায় জনমনে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের দুর্ভোগ চরম আকার ধারণ করলেও সেটি সংস্কারে তেমন কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। রাস্তার কোথাও কোথাও ইট খোয়ার টুকরো পড়ে রয়েছে। পায়ে হেঁটে চলাচলের অযোগ্য। তারপরও লক্কর-ঝক্কর এ সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দেখে বোঝার উপায় নেই রাস্তাটি পাকা ছিল। এলাকাবাসী জানান, ২০০১-২০০২ সালের দিকে সড়কটি পাকা করা হয়। এরপর একবার সংস্কার হয়েছে। সংস্কারের কয়েক বছর পর থেকেই খানাখন্দ ও গর্ত সৃষ্টি হওয়ায় বেহাল দশায় পড়ে সড়কটি।

তবে গত ৭-৮ বছরে আর কোন সংস্কার করা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর থেকে মহাদেবপুর বালুমহালের শিবগঞ্জ থেকে পাঠাকাঠা বাজার পর্যন্ত কয়েকটি স্থানে বালু তোলা হয়। বড় বড় ট্রাক ও অবৈধ ট্রাক্টরে করে ওই সড়ক দিয়ে মাটি-বালু আশপাশের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে সড়কটি আরও বেহাল হতে শুরু করে।

ইজিবাইক চালক লোকমান আলী বলেন, ‘আমরা গরিব মানুষ, ইজিবাইক চালিয়ে রোজগার করে খাই। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশার কারণে যাত্রী পাওয়া যায় না। পাওয়া গেলেও গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটছে এবং গাড়ি ভেঙে যাচ্ছে। এজন্য যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিতে হয়। ফলে যাত্রীরাও ভোগান্তিতে পড়েন।’
সড়কটির পাশের দোহালী গ্রামের বাসিন্দা ওমল চন্দ্র বলেন, ‘সড়কের দুই মাথায় দুটি বড় হাট-বাজার মহাদেবপুর ও শিবগঞ্জ বাজারে যাতায়াতের একমাত্র সড়ক এটি। সংস্কার না করায় ব্যস্ততম এই সড়কটি এখন প্রায় পরিত্যক্ত। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় এই সড়কটি দ্রæত সংস্কার করার দাবি জানাচ্ছি।’ তিনি বলেন, ‘এই এলাকায় প্রচুর ধান-সবজি উৎপাদন হয়। কৃষকেরা ধান ও সবজি হাট-বাজারে নিতে বিভিন্ন গাড়ি ভাড়া করে। এই সড়কে যাতায়াত করলে গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়।’

নাম প্রকাশে অনিচ্ছুক শিবগঞ্জ গ্রামের এক বাসিন্দা বলেন, ‘এই রাস্তা দিয়ে বালু ব্যবসায়ীরা বড় বড় ট্রাকে করে বালু ও মাটি পরিবহন করায় নষ্ট হয়ে গেছে। কোথাও কোথাও রাস্তার দুই ধার ভেঙ্গে গিয়েছে। বেহাল এই রাস্তা দিয়ে চরম ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে।’

এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) নওগাঁর নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান বলেন, ‘সরেজমিন পরিদর্শন করা হয়েছে। একটি প্রকল্প গ্রহণ করে সড়কটি সংস্কারে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সংস্কার অভাবে মহাদেবপুর-শিবগঞ্জ গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা

আপডেট সময় ০৬:০২:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১