ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নিষেধাজ্ঞা ১ মাস বাড়ল বেসরকারি স্কুল-কলেজ-মাদরাসায় শিক্ষক নিয়োগে

স্টাফ রিপোর্টারঃ বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসাগুলোতে শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো ১ মাস বাড়িয়েছেন হাইকোর্ট। ১৫ ডিসেম্বর বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট।

ওই নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক মাস বাড়িয়ে সোমবার (১৮ জানুয়ারি) একই দ্বৈত বেঞ্চ আদেশ দেন। আদেশের বিষয়টি  নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী মো. সিদ্দিক উল্লাহ্ মিয়া।

১৫ ডিসেম্বর নিবন্ধিত শিক্ষকদের করা এক আবেদনের শুনানিতে এ আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ। তখন সুপ্রিমকোর্টের অবকাশকালীন সময় পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছিলেন রিটকারীদের আইনজীবী মো. সিদ্দিক উল্লাহ্ মিয়া।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নিষেধাজ্ঞা ১ মাস বাড়ল বেসরকারি স্কুল-কলেজ-মাদরাসায় শিক্ষক নিয়োগে

আপডেট সময় ১২:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১