ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ছবিঃ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ (ফাইল ছবি)

স্টাফ রিপোর্টারঃ  ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডি‌ব্লিউটিসি)।

সোমবার (১৮ জানুয়ারি) সকালে সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল বন্ধের খবর জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা ঘাট শাখার ডিজিএম জিল্লুর রহমান।

তিনি বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় হঠাৎ করে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে ৩টি ফেরি মাঝ পদ্মা নদীতে নোঙ্গর করে আছে বলেও জানান তিনি।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট পয়েন্টে কয়েক শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে এবং সিরিয়াল অনুয়ায়ী যানবাহন পারাপার করা হবে বলেও জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট সময় ১০:১৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১