ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিরাজগঞ্জে কীটনাশক পান করে ৩ জনের আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে কীটনাশক পান করে দুই মেয়েসহ আত্মহত্যা করেছেন স্ত্রী। এ ঘটনায় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-ফকিরপাড়া গ্রামের লাল মিয়ার স্ত্রী জাহানারা খাতুন এবং মেয়ে রাজিয়া (১৮) ও লাবনী (১০)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে লাল মিয়ার সঙ্গে স্ত্রী জাহানারার ঝগড়া হয়। ঝগড়ার পর বাড়ি থেকে বেরিয়ে যান লাল মিয়া।

শনিবার (১৬ জানুয়ারি) পর্যন্তও তিনি বাড়ি ফেরেননি। এতে অভিমান করে দুই কন্যাকে নিয়ে কীটনাশক পান করেন স্ত্রী জাহানারা। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিরাজগঞ্জে কীটনাশক পান করে ৩ জনের আত্মহত্যা

আপডেট সময় ০৫:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১