ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নওগাঁর মান্দায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,নওগাঁ:  নওগাঁর মান্দায় অফিস চলাকালীন দায়িত্বরত ‘কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার’ (সিএইচসিপি) এরশাদ আলীকে মারধরের প্রতিবাদে আন্দোলন অব্যাহত রয়েছে। এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের দাবিতে রোববার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আবারও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

‘বাংলাদেশ সিএইচসিপি মান্দা উপজেলা শাখা’র আয়োজনে মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, মুক্তিযোদ্ধা আবদুর রহমান, রমজান আলী ও উজির আহমেদ, ‘বাংলাদেশ সিএইচসিপি মান্দা শাখা’র সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সদস্য আলমগীর কবির, মেহেদী হাসান, সোহেল রানা, সাবিস্তা বেগম, রাবেয়া খাতুন প্রমূখ।

বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালনকালে গত ১০ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে পাকুড়িয়া কমিউনিটি ক্লিনিকের অফিস কক্ষে ঢুকে সিএইচসিপি এরশাদ আলীকে মারধর করেন স্থানীয় ইউপি সদস্য সাহাবুর রহমান গাইন, হায়াত আলী ও মামুনুর রশিদ।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মান্দা থানায় মামলা দায়ের করেন ভূক্তভোগী এরশাদ আলীর বাবা মুক্তিযোদ্ধা আবদুর রহমান। সিএইচসিপি মান্দা শাখার সভাপতি আনোয়ার হোসেন বলেন, সিএইচসিপিকে মারধর মামলার প্রধান আসামি ইউপি সদস্য সাহাবুর গাইন আদালত থেকে জামিন নিয়েছেন।

কিন্তু অপর দুই আসামি এখনো রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। পুলিশ তাদের গ্রেফতার করছে না। অবিলম্বে আসামিদের গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তিনি।

উল্লেখ্য গত ১০ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া কমিউনিটি ক্লিনিকে ঢুকে দায়িত্বরত সিএইচসিপি এরশাদ আলীকে মারধর করেন ইউপি সদস্য সাহাবুর গাইনসহ তার সহযোগীরা। ঘটনার পর থেকে দোষিদের গ্রেফতারসহ শাস্তির দাবিতে আন্দোলন শুরু করে সিএইচসিপিরা।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নওগাঁর মান্দায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৩:৫৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১