ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

আফগানিস্তানে দুই নারী বিচারককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। রোববার সকালে রাজধানী কাবুলে অতর্কিত হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র আহমেদ ফাহিম কায়িম জানিয়েছেন, কোর্টের গাড়ি দিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন ওই দুই বিচারক। সে সময়ই তাদের ওপর হামলা চালানো হয়।

এক বিবৃতিতে ফাহিম কায়িম বলেন, দুর্ভাগ্যজনক যে, আজকের হামলায় আমরা দুই নারী বিচারককে হারালাম।

তাদের বহনকারী গাড়িটির চালক হামলায় আহত হয়েছেন। ওই গাড়িটি তাদের সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছিল। কিন্তু তার আগেই হামলার শিকার হলেন তারা।

ওই মুখপাত্র জানিয়েছেন, দেশটির শীর্ষ আদালতে ২০ জনের বেশি নারী বিচারক দায়িত্ব পালন করছেন। কাবুল পুলিশের পক্ষ থেকেও ওই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মুখপাত্র জামসিদ রাসুলি জানিয়েছেন, ওই নারী বিচারকরা সুপ্রিম কোর্টে কর্মরত ছিলেন।

গত কয়েক মাসে আফগানিস্তানের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা অনেক বেড়ে গেছে। বিশেষ করে কাবুলে একের পর এক শীর্ষ স্থানীয় কর্মকর্তারা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।

মাত্র একদিন আগেই দেশটিতে দুই মিলিশিয়া সদস্য নিজ দলের ১২ জনকে গুলি করে হত্যা করেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ এই ঘটনাকে অভ্যন্তরীণ হামলা বলে উল্লেখ করেছে। হেরাত পুলিশের মুখপাত্র আব্দুল আহাদ ওয়ালিজাদা শনিবার এক বিবৃতিতে বলেন, নিজেদের সহকর্মীদের হত্যার পর ওই দুই মিলিশিয়া সদস্য অস্ত্র এবং গোলাবারুদ নিয়ে পালিয়ে গেছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

আফগানিস্তানে দুই নারী বিচারককে গুলি করে হত্যা

আপডেট সময় ০১:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১