ঢাকা ১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানের মুখপাত্র নাদিম পদত্যাগের ঘোষণা দিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মুখপাত্র নাদিম আফজাল চাঁন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি দেশটির সংবাদমাধ্যম ডন এই তথ্য জানিয়েছে।

এক টুইট বার্তায় নাদিম আফজাল লেখেন, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্রের পদ থেকে পদত্যাগ করছি।পাকিস্তানের ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিসভার কয়েকজন সদস্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করছিলেন।

মন্ত্রিসভার এক বৈঠকে ওই সদস্যের ব্যাপারে অসন্তোষ জানান ইমরান খান। সরকারের সিদ্ধান্তকে গ্রহণ বা পদত্যাগের আহ্বান জানান তিনি। ইমরান খানের এমন আহ্বানের পরই নাদিম আফজাল পদত্যাগ করেন। তবে তিনি পিটিআই ছাড়ছেন না বলেও জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ইমরান খান নাদিম আফজাল চাঁনের পদত্যাগপত্র পেয়েছেন। তবে প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি।

সূত্র: ইন্ডিয়া ব্লুমস।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ইমরান খানের মুখপাত্র নাদিম পদত্যাগের ঘোষণা দিয়েছেন

আপডেট সময় ০৭:০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১