পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের ট্রলির চাপায় মো. সরোয়ার হোসেন (৩২) নামের এক প্রভাষক নিহত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সরোয়ার কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক ছিলেন। স্থানীয় বাসিন্দা মো. কামরুল হাসান বলেন, শনিবার সকাল পৌনে ৯টার দিকে তিনি মোটরসাইকেল করে বাউফল সাব-রেজিষ্ট্রি অফিসের পথ অতিক্রম করতে ছিলেন।
ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাকে চাপা দিলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ দুর্ঘটনার ব্যাপারে কোনো মামলা হয়নি। ময়নাতদন্ত না করেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ ভিশন টুডে ডেস্ক : 














