ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আটক নেতাকর্মীদের দেখতে গিয়ে নিজেই হলেন আটক

এইচএম শাহারীয়ার, পত্নীতলা, নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আটক নেতাকর্মীদের দেখতে গিয়ে আটক হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খাজা নজিবুল্ল্যাহ চৌধুরী। শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে তাকে থানা চত্বরে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে নজিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড হরিরামপুর মল্লায় অস্থায়ী নৌকা প্রতীকের দুইটি নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল কবীর চৌধূরীর ভাই শরিফুল চৌধূরী বাদী হয়ে রাতেই থানায় মামলা করেন। মামলায় এখন পর্যন্ত খাজা নজিবুল্ল্যাহ চৌধুরীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃত অন্যরা হলেন- পত্নীতলা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শিহাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নওশাদ আলী, পৌর যুবদলের ১নম্বর যুগ্ম-আহবায়ক আব্দুল কাদের, পৌর বিএনপির সাবেক দফতর সম্পাদক ও নজিপুর বাসস্ট্যান্ড বণিক সমিতির সাধারণ সম্পাদক এ জেড মিজান এবং পত্নীতলা ইউনিয়ন যুবদলের সদস্য খোকন হোসেনসহ ৫ জন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, নৌকার অস্থায়ী নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগে খাজা নজিবুল্ল্যাহ চৌধুরীকে ১ নম্বর আসামি করে থানায় মামলা হয়।

মামলার পর রাত ২টার দিকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে খাজা নজিবুল্ল্যাহ চৌধুরী আটক নেতাকর্মীদের দেখতে থানায় আসেন। তিনি ওই মামলার আসামি হওয়ায় তাকেও আটক করা হয়েছে।

বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বলেন, শনিবার (১৬ জানুয়ারি) নজিপুর পৌরসভা নির্বাচন।

নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজনই তাদের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে আমার কর্মীদের ওপর দায় চাপাচ্ছে। আতঙ্ক সৃষ্টি করতে সাজানো মামলায় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আটক নেতাকর্মীদের দেখতে গিয়ে নিজেই হলেন আটক

আপডেট সময় ০৭:৩৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১