ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

সুনামগঞ্জে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় জলমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জইনুদ্দিন (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের তেরহাল গ্রামের ধামাই বিলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ধামাই জলমহাল নিয়ে তেরহাল মৎস্যজীবী সমিতির সদস্য আব্দুস সালাম ও তেরহাল আদর্শ মৎস্যজীবী সমিতির শহীদ মোশাহিদের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তবে জলমহালটি নিয়ে উচ্চ আদালতে মামলা থাকলেও তা দখলের চেষ্টা করে আসছে দুই পক্ষ।

সকালে দুই পক্ষের লোকজন ওই জলমহাল দখলের চেষ্টায় গেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে তেরহাল গ্রামের জইনুদ্দিন (৫৬) গুরুতর আহত হন। এ অবস্থায় জইনুদ্দিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেন  বলেন, আদালতে জলমহাল নিয়ে মামলা চলছে। কিন্তু দুই পক্ষই বিলটি দখল করতে গেলে সংঘর্ষ বাধে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

সুনামগঞ্জে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে নিহত ১

আপডেট সময় ১২:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১