ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

বাগেরহাটে বাগান থেকে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার (৫২) নামে এক মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।   বুধবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মোরেলগঞ্জ উপজেলার দাসখালী গ্রামের আলমগীর শেখের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শহিদুল ইসলাম হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে। তিনি পিরোজপুর জেলার নামাজপুর দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন। তার এক স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. পারভেজ হালদার বলেন, স্থানীয় বাসিন্দা সুধারানী মজুমদার বাগানের মধ্যে মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা পুলিশ বিষয়টি অবহিত করি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। বাগানের ভেতরে উইপোকার মাটির উপর শিক্ষক শহিদুল হাওলাদারের মরদেহ পড়েছিল।

তার গলা ও বুকের উপর ভাঙা সুপারি গাছ ছিল। তার পাশেই সুপারি গাছে ওঠার জন্য শর্তা বা বেড়ি (কাপড় বা দড়ির তৈরি এক ধরনের রশি-যা গাছে ওঠার জন্য ব্যবহৃত হয়) ছিল। ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় তিনি সুপারি পাড়তে উঠেছিলেন। সেখান থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

ইউপি সদস্য আরও বলেন, সুপারি বাগানটি তার নয়। পার্শ্ববর্তী এক ব্যক্তি ওই বাগান লিজ নিয়েছেন। কিন্তু কেন তিনি ওই বাগানে সুপারি পাড়তে গেলেন এ বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা শহিদুল ইসলামের মরদেহ মরদেহ উদ্ধার করেছি।

সুরতাহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করছি রাতে সুপারি পাড়তে উঠে গাছ ভেঙে পড়ে তার মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

বাগেরহাটে বাগান থেকে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৪৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১