ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

মেয়ের আত্মহত্যার খবরে বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে মেয়ের আত্মহত্যার দুই ঘণ্টা পর হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে বাবার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মেয়ের নাম সান্ত্বনা (২০) এবং বাবার নাম মোস্তফা (৪০)।নিহত সান্ত্বনার চাচাতো ভাই মতিন জানান, মঙ্গলবার সকালে পারিবারিক বিষয় নিয়ে সান্ত্বনার সঙ্গে তার মায়ের বাকবিতণ্ডা হয়। এতে মায়ের ওপর অভিমান করে বেলা ১২টার দিকে নিজ ঘরে গলায় দড়ি দেয়।

পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়ের আত্মহত্যার খবর সইতে না পেরে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে একই হাসপাতালে বাবা মোস্তফার মৃত্যু হয়।

মতিন আরও জানান, সান্ত্বনার স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তার চার বছরের একমাত্র ছেলে সন্তানকে নিয়ে সে তার বাবার বাড়িতে থাকতেন।

মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

মেয়ের আত্মহত্যার খবরে বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু

আপডেট সময় ০৮:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১