ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মৌলভীবাজারে ইউপি সদস্যের লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় শামীম আহমদ (৫৫) নামের এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে নিজবাহাদুরপুর ইউনিয়নের কবিরা এলাকায় ইট ভাটার পাশে তার লাশ পড়ে থাকতে দেখলে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

শামীম আহমদ উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের তমছির আলীর পুত্র ও ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শামীম আহমদ। পরিবারের পক্ষ থেকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

মঙ্গলবার সকালে কবিরা গ্রামের ইট ভাটা এলাকায় দুই শিশু গরু চরাতে গেলে শামীম আহমদকে মাটিতে পড়ে থাকতে দেখে। তার দেহের পাশে মোবাইলে বাজছে শুনে এক শিশু ফোন রিসিভ করে লাশের কথা জানায়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। শামীম আহমদকে সর্বশেষ কবিরা নয়াপাড়া এলাকায় দেখা যায় বলে জানান স্থানীয়রা।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজারে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মৌলভীবাজারে ইউপি সদস্যের লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১