ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ভারতকে ‘দমাতে’ তিব্বতে চীনের অস্ত্র কারখানা

আন্তর্জাতিকঃ  তিব্বতের জিগাটসে বড় অস্ত্র তৈরির কারখানা বা মিলিটারি লজিস্টিক হাব তৈরি করছে চীন। স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, ভারতের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর যোগাযোগ ব্যবস্থা মজবুত ও মুহূর্তের মধ্যে হামলা চালানোর জন্য অবকাঠামো নির্মাণ করছে চীন।

তবে এনিয়ে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, স্থল থেকে আকাশে হামলা চালানোর জন্য মিসাইল সাইট, একটি রেল টার্মিনাল, নতুন রেলপথ, জ্বালানি ভাণ্ডার, মাটির নিচে বাঙ্কার ও বেশ কয়েকটি বিল্ডিং নির্মাণের প্রক্রিয়া চালাচ্ছে চীন।

বিশেষজ্ঞদের দাবি, সোমবার যে ছবি ভারতের হাতে এসে পৌঁছেছে, তা সাম্প্রতিক সময়ের। টুইটারে ওপেন সোর্স ইন্টিলিজেন্স অ্যানালিস্ট @detresfa প্রথম এই ছবি প্রকাশ করে।

এর আগে লাদাখ ইস্যু নিয়ে ভারত ও চীনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। লাদাখে সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হয়। এরপর থেকে দেশ দুইটির মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ভারতকে ‘দমাতে’ তিব্বতে চীনের অস্ত্র কারখানা

আপডেট সময় ০১:১৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১