ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নড়াইল প্রতিনিধি: নড়াইলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মো. এনায়েত মোল্লা (৪০) নামের এক ব্যক্তিকে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মুন্সি মশিউর রহমান।

সোমবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার রায় ঘোষণা করা হয়। মৃত্যদণ্ডপ্রাপ্ত এনায়েত লোহাগড়ার কাশিপুর গ্রামের ইন্তাজ মোল্লার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, মো. এনায়েত মোল্লা তার শ্বশুরবাড়ি সদর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত জব্বার মোল্লার বাড়িতে থাকতেন। তিনি যৌতুকের জন্য বিভিন্ন সময়ে স্ত্রী নারগিস বেগমকে নির্যাতন করতেন।

সর্বশেষ ২০১৮ সালের ২১ নভেম্বর রাতে স্ত্রীকে বাবার দেয়া জমি বিক্রয় করতে বললে, তিনি জমি বেচতে অপারগতা প্রকাশ করেন। এনায়েত ওই রাতেই তাকে হত্যা করে গলায় শাড়ি পেঁচিয়ে পুকুর পাড়ের আম গাছে ঝুলিয়ে রাখেন।

পরে ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগীর ভাই মো. বাকু মোল্লা ও বোন মোসাম্মৎ পারভিন খাতুন সদর থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। এরপর মামলা করার পর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।

তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম আসামির বিরুদ্ধে প্রতিবেদন আদালতে দাখিল করেন। প্রতিবেদনের ভিত্তিতে দীর্ঘ শুনানি শেষে এনায়েতকে এ রায় দেন আদালত।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৪:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১